গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বড় বড় অনুষ্ঠান কিংবা আয়োজন উপলক্ষে আমরা অনেকেই আতশবাজির প্রদর্শনী দেখতে পাই। এ ছাড়া বিভিন্ন উত্সবে ছোট ছোট রকেট বোমা বা ক্ষুদে আতশবাজি পোড়ানোর চলও বিশ্বের অনেক দেশে রয়েছে। এ বাস্তবতায় গেল ২০১১ সালের মে মাসে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আতশবাজি এক সঙ্গে পোড়ানোর রেকর্ডটি স্থাপিত হয় ফিলিপাইনের কেবু শহরে। এদিন মাত্র ৩০ সেকেন্ড সময়ে সর্বমোট ১,২৫,৮০১টি রকেট আতশবাজি আকাশে উড়িয়ে অনন্য রেকর্ড গড়েন কেবু শহরের অধিবাসীরা। প্রতি বারে প্রায় ৮০০০ করে সর্বমোট ১৬টি প্রচেষ্টায় এই বিপুল সংখ্যক আতশবাজি পুড়িয়ে কেবুর আকাশে দৃষ্টিনন্দন এক আলোকচ্ছটা তৈরি করতে সক্ষম হন তারা।