এখন শাবনূর
প্রকাশ : ২৫ মে ২০১৩, ১৯:৩৩
তরুণ পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। যেখানে দীর্ঘদিন পর চলচ্চিত্রে শাবনূরের অন্যতম প্রতিদ্বন্দ্বী মৌসুমীর সাথে অভিনয় করেছেন। যদিও ছবিতে তারা বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন। তবে দুজনার চরিত্রেই গুরুত্ব সমান রয়েছে। বয়সের ভারে নিজের নায়িকা হওয়ার সাধটিও ধীরে ধীরে বাদ দিতে যাচ্ছেন তিনি। তবে এর মাঝে তাকে নায়িকা হিসেবে রাখতে চেয়ে বেশ কিছু অর্বাচীন অভিনেতা কাম প্রযোজক এখন শাবনূরের ঘরের দরজায় বারবার ডেকে চলেছেন। সর্বশেষ ‘ভালোবাসা সেন্টমার্টিন’ নামের এক চলচ্চিত্রে রাশেদ মোর্শেদ নামের এক অর্বাচীনের সাথে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন। একই সাথে সমালোচিত হয়েছিলেন ছবিটির পরিচালক শহীদুল ইসলাম খোকনও। পরবর্তীতে দুজনই ওই ছবিটা করা তাদের ক্যারিয়ারের অন্যতম ভুল বলে স্বীকার করলেও ক্যারিয়ারের ইমেজে ক্ষতি যা হওয়ার তাতো হয়েই যায়। তাই শাবনূর এখন ক্যারিয়ারের এই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে একটু সাবধানেই পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।