রায়ান অর্ণবের দ্বিতীয় একক
প্রকাশ : ২৫ মে ২০১৩, ১৯:৪২
সম্প্রতি অগ্নিবীণার ব্যানারে প্রকাশ হলো তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী রায়ান অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘ইচ্ছেঘুড়ি’। মোট ৮টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। নিজের অ্যালবাম প্রসঙ্গে রায়ান অর্ণব বলেন, ‘মাত্র কয়েকদিন হলো অ্যালবামটি বাজারে এসেছে। এরইমাঝে এর কয়েকটি গান এফএম রেডিওতে জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের এই সংগীত ক্যারিয়ারে শ্রোতাদের সহযোগিতা চাই, তারা যেন পাইরেসিকে বয়কট করেন।’