নতুন মুখের সন্ধানে
প্রকাশ : ২৫ মে ২০১৩, ১৯:৪৩
অন্তর শোবিজ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং এটিএন বাংলা যৌথভাবে বাংলদেশের চলচ্চিত্রকে কিছু নায়ক-নায়িকা, খলনায়ক, কৌতুকাভিনেতা উপহার দেওয়ার লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে এশিয়ার সর্ববৃহত্ ট্যালেন্ট হান্ট শো ‘নতুন মুখের সন্ধানে-ফিল্ম স্টার সার্চ’। চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক বাজারে এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষেই এই যৌথ প্রয়াস। বাংলাদেশের চলচ্চিত্রকে মানসম্মত তারকা উপহার দেওয়ার লক্ষ্যে প্রতিযোগীদের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, অভিনয়, কণ্ঠস্বর, স্মার্টনেস, শিষ্টাচার, বয়স এবং পারিবারিক পরিচিতিকেও প্রাধান্য দেওয়া হবে। এ উপলক্ষে গত ২৩ মে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী জুন-জুলাই থেকে শুরু হবে ইভেন্টটির প্রমোশন। আগস্ট থেকে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে।