নোয়াখালীতে তিনটি রফতানিমুখী পোশাক কারখানার নির্মাণ কাজ শুরু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুরে শতভাগ রফতানিমুখী তিনটি বস্ত্র ও পোশাক কারখানা স্থাপনের কাজ শুরু করেছে ইন্ট্রাম্যাক্স গ্রুপ। শনিবার এ কারখানা গুলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যা। এ সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যা, সোনাইমুড়ি উপজেলার চেয়ারম্যান আ ফ ম বাবুল, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজান বেগম এবং রশিদা ইসলাম লাকী ও নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এইচ এম মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। ইন্ট্রাম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্যা জানান, আগামী এক বছরের মধ্যে কারখানাগুলো নির্মাণ কাজ শেষ করে তা চালু হলে এলাকার দুই হাজার শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।