ক্যাপসন নিউজ
প্রকাশ : ২৫ মে ২০১৩, ১৯:৪৫
ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়াঞ্জা ক্যাম্পোস দ্যা নোব্রেগা সমপ্রতি গাজীপুরের কাশিমপুরে সারাবোতে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। এসময় পার্কে তাদের স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও বেক্সিমকো লিমিটেডের প্রধান নির্বাহি সৈয়দ নাভেদ হুসেন
==
রুপালী ব্যাংক ২০১২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে। গতকাল ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির ও ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন