হোমনায় ভেজাল-বিরোধী অভিযানে দুই লাখ টাকা জরিমানা

হোমনায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে ভেজাল বিরোধী অভিযানে তিনটি মিষ্টির দোকান, একটি হোটেল, একটি হাড়ভাঙা এক্সরে ক্লিনিক ও একজন কসাইকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজগর আলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপরোক্ত প্রতিষ্ঠানগুলোকে উল্লিখিত জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়েছে। তিনি বলেন, উপজেলায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।