তৃতীয় মেয়াদে শপথ নিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট কোরেয়া

ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০০৭ সালে কোরেয়া প্রথম ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কোরেয়ার অভিষেক অনুষ্ঠানে ভেনেজুয়েলার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, কলাম্বিয়ার হুয়ান ম্যানুয়েল স্যান্তোস উপস্থিত ছিলেন।