ব্রিটিশ সেনার হত্যাকারীকে এমআই৫-এর পক্ষে কাজ করতে বলা হয়েছিল

উলউইচ হত্যাকাণ্ডে আভিযুক্ত মাইকেল আদিবোলাজোকে ৬ মাস আগে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর তাদের জন্য কাজ করতে বলেছিল। ব্রিটিশ সৈনিক ড্রুমার লি রিগবি হত্যার পর দক্ষিণ-পূর্ব লন্ডন থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরই একজনের বন্ধু বিবিসিকে একথা জানিয়েছে। বিবিসিকে সাক্ষাত্কার দেয়ার পরপরই আবু নুসায়বাকে গ্রেপ্তার করা হয়। লন্ডন পুলিশ জানিয়েছে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার সন্দেহে শুক্রবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিগবির খুনের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। বুধবার উলউইচে সেনা ব্যারাকের কাছে অনেক মানুষের সামনে রিগবিকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত আদিবোলাজো এবং মাইকেল আদিবোওয়ালেকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। আবু নুসায়বা বলেন, কেনিয়ায় গিয়ে জেল খাটার পর আদিবোলাজোর মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা দেয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি শারীরিক ও যৌন হয়রানির শিকার হন। দেশে ফেরার পর এমআই৫ তার ওপর নজরদারি করত। সে ছিল খুব বিরক্ত। প্রায়ই সে বলত ওরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। এক পর্যায়ে তারা কিছু লোকের সম্বন্ধে জানতে চায় এবং এম-ফিফটিনের পক্ষে কাজ করতে বলে।