নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:২২
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন সেমিস্টারের স্নাতক নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর চেয়ারম্যান এমএ হাসেম। নবীন বরণে বিবিএ, ইটিই, ইইই, স্থাপত্য, অর্থনীতি, ইংরেজি, ফার্মেসী, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রিসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। -প্রেস বিজ্ঞপ্তি