সিলেটে কাউন্সিলর পদে পুরনোদের প্রতিদ্বন্দ্বী অনেক নতুন মুখ
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৩৫
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৭টি সাধারণ ওয়ার্ডে ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরনোদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন অনেক নতুন মুখ। তরুণ প্রার্থীরা ‘পরিবর্তনের শ্লোগান তুলে’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু না হওয়ায় আপাতত তারা গণসংযোগেই বেশি জোর দিচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইছেন। ভোটাররাও অতীতে নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলররা কী কাজ করেছেন তা মূল্যায়ন করছেন। চিন্তা-ভাবনা করেই আসন্ন নির্বাচনে তারা যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চান। অন্যদিকে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন।
নগরীর ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদি, সৈয়দ আনোয়ারুছ সাদাত ও আলী মোস্তফা মিশকাতুন নূর; ২নং ওয়ার্ডে রাসেল মামুন ইবনে রাজ্জাক, রাজিক মিয়া, প্রদীপ কুমার ভট্টাচার্য ও বিক্রম কর সম্রাট; ৩নং ওয়ার্ডে আব্দুল খালিক, আবুল কালাম আজাদ লায়েক, শামীম আহমদ চৌধুরী, রাজীব কুমার দে, আব্দুর রব হাজারী ও আব্দুর রহমান ভুঁইয়া; ৪নং ওয়ার্ডে রেজাউল হাসান কয়েস লোদী ও শেখ তোফায়েল আহমদ সেপুল; ৫নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ, আব্দুল আউয়াল টিটু, মোহাম্মদ জুবের খান, এম এ মুগনী খোকা, আমিনুর রহমান, সাহেদ আহমদ, হুমায়ূন আহমদ মাসুক ও রিমাদ আহমদ রুবেল; ৬নং ওয়ার্ডে ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ আতিকুর রব চৌধুরী, সৈয়দ শহীদ হোসেন, ফরহাদ চৌধুরী ও নাদিরা ফরহাদ চৌধুরী; ৭নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, মানিক মিয়া, মহিউদ্দিন আহমদ লোকমান, আফতাব হোসেন খান, ছাদিক আহমদ, নজিবুর রহমান নিরু, জয়নাল আহমদ ও সায়ীদ মোহাম্মদ আব্দুল্ল¬াহ; ৮নং ওয়ার্ডে ইলিয়াছুর রহমান, জগদীশ চন্দ্র দাশ, সিরাজ খান, শাহাদত খান ও আলমগীর হোসাইন খান; ৯নং ওয়ার্ডে শওকত আলী, মোখলেছুর রহমান, বিধান কপালী ও নজরুল ইসলাম; ১০নং ওয়ার্ডে নজির আহমেদ আকাশ, তারেক উদ্দিন, সফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সেলিম আহমদ মাহমুদ ও ছালেহ আহমদ চৌধুরী; ১১নং ওয়ার্ডে বদরুল ইসলাম, সহিদুর রহমান সাহেদ, শামীম আহমদ, আবুল ফয়েজ, হেলাল আহমদ, শাহিদ খান শাহেদ, আশরাফ উদ্দিন, মবশ্বির আলী, আব্দুর রকিব বাবলু, রকিবুল ইসলাম ঝলক, মৃনাল কান্তি দাস ও মীর্জা এম এস হোসেন; ১২নং ওয়ার্ডে সিকন্দর আলী, রুবেল আহমদ, ফখর উদ্দিন ও আজহার উদ্দিন জাহাঙ্গীর; ১৩নং ওয়ার্ডে শান্তনু দত্ত সনতু, বিশ্বজিত্ দাস বিপ¬্লব, চন্দন রায়, গুলজার আহমদ, আখতার হুসেন পাপ্পু ও বাবলু আহমদ; ১৪নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান, আবরার আহমদ দুলাল, শামসুল আলম, নজরুল ইসলাম মুনিম, সিরাজুল ইসলাম শামীম, হবিবুর রহমান, আব্দুল গফ্ফার মিন্টু ও আব্দুল মুমিন আলম; ১৫নং ওয়ার্ডে মুজিবুর রহমান ও ছয়ফুল আমিন বাকের; ১৬নং ওয়ার্ডে জামাল আহমদ, আব্দুল মুহিত জাবেদ, সাব্বির আহমদ চৌধুরী, মাছিউন নূর ও মুহিবুর রহমান শিপলু; ১৭নং ওয়ার্ডে মঈন উদ্দিন আহমদ, ফয়জুল আনোয়ার, রাশেদ আহমেদ ও দিলওয়ার হোসাইন সজীব; ১৮নং ওয়ার্ডে কিশোয়ার আহমদ, এবিএম জিল্লুর রহমান, মোহাম্মদ সাহেদ, আব্দুল ওয়াহিদ জাবেদ, সাজুওয়ান আহমদ, মুহিউল ইসলাম চৌধুরী, সালমান চৌধুরী ও বেলাল আহমদ; ১৯নং ওয়ার্ডে দিনার খান হাসু, আব্দুর রহমান জামিল, আব্দুল লতিফ, সৌমিত্র চৌধুরী ও আফজালুর রহমান; ২০নং ওয়ার্ডে বিহিত গুপ্ত চৌধুরী বাবলা ও আজাদুর রহমান আজাদ; ২১নং ওয়ার্ডে আব্দুর রকিব তুহিন, সাজ্জাদুর রহমান সুজ্জাদ ও আবুল কালাম দুলাল উদাস।