রাসিকের নাগরিক কমিটি মনোনীত

মহাজোট সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা ও উপদেষ্টা কমিটি গঠন

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত ও ক্ষমতাসীন মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিদের নিয়ে ২৪৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এবং শতাধিক সদস্যের পৃথক উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক কমিটির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে উভয় কমিটি গঠিত হয়। সভাপতিত্ব করেন মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটন। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাকে আহবায়ক করে গঠিত কমিটির উল্লেখযোগ্যরা হলেন: যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে- অধ্যক্ষ বজলার রহমান, মীর ইকবাল, আলহাজ্ব রফিক উদ্দিন আহম্মদ, মোহাম্মদ আলী কামাল, লিয়াকত আলী লিকু, রফিকুল ইসলাম পিয়ারুল, মুস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, কমরেড মাসুদ রানা, প্রদীপ মৃধা, সাইদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। অন্যরা সদস্য। অন্যদিকে উপদেষ্টা কমিটির উল্লেখযোগ্যরা হলেন: অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক সাইদুর রহমান খান, মেরাজ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার এনামুল হক, কাজি আব্দুল ওয়াদুদ দারা, মোঃ শাহরিয়ার আলম, অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, আবুল হোসেন, ডাঃ সৈয়দ সাফিকুল আলম, মাহাবুব জামান ভুলু, নূরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক কায়েস উদ্দিন, মোশাররফ হোসেন আকুঞ্জী, অধ্যাপক আব্দুস সোবহান, অধ্যাপক নূরুল্লাহ, অধ্যাপক নূরুল আলম, আলহাজ্ব আব্দুল হাদী, দুরুল হুদা, মজিবুল হক বকু, অধ্যাপক এন্তাজুল হক, তাজুল ইসলাম মোঃ ফারুক, মিসেস আখতার জাহান, এডভোকেট মোজাফফর হোসেন, এডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।