চ্যালেঞ্জের মুখে বর্তমান কাউন্সিলররা
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৩৬
অরাজনৈতিক বলা হলেও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপি-আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও সমর্থক প্রার্থী হয়েছেন। ফলে উভয় দলের প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলরগণ রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মনসুর রহমানসহ আব্দুল বাতেন বাবু ও শহীদ আলম বিএনপি সমর্থক এবং আলতাফ হোসেন ও রজব আলী আওয়ামী লীগ সমর্থক। ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নোমানুল ইসলাম জামায়াত সমর্থক, আবুল কালাম আজাদ ও মাহবুব সাইদ টুকু বিএনপি সমর্থক ও নজরুল ইসলাম আওয়ামী লীগ সমর্থক। ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেরাজউদ্দিন ও কামাল হোসেন আওয়ামী লীগ সমর্থক, হাবিবুর রহমান বিএনপি ও স্বতন্ত্র গোলাম রাব্বানি বিএনপি সমর্থক। ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সমর্থক ও রুহুল আমিন বিএনপি সমর্থক। ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ কামরুজ্জামান আওয়ামী লীগ সমর্থক, আব্দুস সাত্তার জামায়াত সমর্থক, মাহাতাবুল ইসলাম ওয়ার্কার্স পার্টি সমর্থক এবং আহসান কামাল ও আবুল হাসেম স্বতন্ত্র। ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবুল হাসনাত, মোহাম্মদ বদিউজ্জামান, মনিরুল ইসলাম ও সেলিম আখতার বুলবুল বিএনপির সমর্থক; মাহাতাব উদ্দিন আহমেদ, মশিউল হক ও সৈয়দ আসাদুজ্জামান স্বতন্ত্র এবং সালাউদ্দিন শেখ ও মোহাম্মদ নুরুজ্জামান টুকু আওয়ামী লীগের সমর্থক। ৭ নং ওয়ার্ডে এসএসএ শেখ লিটন, আব্দুর রহমান ও মাহফুজুর রহমান আওয়ামী লীগ সমর্থক এবং রেজাউল করিম ও সোহরাব হোসেন বিএনপি সমর্থক। ৮ নং ওয়ার্ডে আব্দুল মোত্তালিব, আনোয়ার হোসেন ও ইমতিয়াজ হোসেন বিএনপি এবং বর্তমান কাউন্সিলর আব্দুল হামিদ ও এসএম মাহবুল হক আওয়ামী লীগ সমর্থক। ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মনিরুজ্জামান বাবলু ও হযরত আলী বুলবুল আওয়ামী লীগ সমর্থক এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু ও রোকেনুর হোসেন রুমেল বিএনপি সমর্থক। ১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সিরাজ উদ্দিন আহম্মেদ মানিক আওয়ামী লীগ সমর্থক, বাকি আব্বাস আলী সরদার, আহম্মদউর রহমান, আনোয়ার হোসেন ও আব্দুর রহিম খান লাভলু বিএনপি সমর্থক। ১১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল আলম তজু, হাসিবুল হক ও আফাজ উদ্দিন নান্টু আওয়ামী লীগের সমর্থক এবং রফিকুল ইসলাম বিএনপি সমর্থক। ১২ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থক বর্তমান কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর মনোনয়ন বাতিলের পর মোকশেদুল আলম, আকবর আমিন, শেখ সেলিম, ইকবাল হোসেন ও মনিরুজ্জামান প্রার্থী। ১৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল আলম মিলু বিএনপি সমর্থক; আব্দুল মমিন ও জিয়াউল হক টুকু আওয়ামী লীগ সমর্থক। ১৪ নং ওয়ার্ডে আসাদুল্লাহ জাহাঙ্গীর, মইফুল ইসলাম, মুরাদ আলী বিএনপি সমর্থক; আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন আওয়ামী লীগ সমর্থক, জয়নাল আবেদীন স্বতন্ত্র। ১৫ নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, রেজাউন নবী আল মামুন ও রবিউল ইসলাম খোরশেদ আওয়ামী লীগ সমর্থক, বর্তমান কাউন্সিলর আব্দুস সোবহান বিএনপি সমর্থক। ১৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বেলাল আহম্মেদ, আবুল কালাম ও কাব্বার আলী বিএনপি সমর্থক, সৈয়দ মন্তাজ আহমেদ আওয়ামী লীগ সমর্থক। ১৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহাদত আলী শাহু আওয়ামী লীগ সমর্থক, আব্দুল মতিন ও ইসমাইল হোসেন বিএনপি সমর্থক, সাইদ মাহমুদ ইলইয়াস ইসলামী আন্দোলন ও জিল্লুর রহমান এবং মুনজুর হোসেন স্বতন্ত্র। ১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শহিদুল ইসলাম পঁচা, মোঃ মাসুদ ও ফাইজুল হক বিএনপি সমর্থক, হানিফ খন্দকার, এমরান আলী, জান বক্স, রফিকুল ইসলাম আওয়ামী লীগ সমর্থক ও স্বতন্ত্র মনিরুজ্জামান। ১৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুজ্জামান টিটো, মনিরুজ্জামান শরীফ ও সৈয়দ আলী বিএনপি সমর্থক, তৌহিদুল হক আওয়ামী লীগ সমর্থক ও জাকির হোসেন স্বতন্ত্র। ২০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মুস্তাক হোসেন, সাইদুর রহমান, সাইফুল ইসলাম ও ইউসুফ আলী বিএনপির সমর্থক এবং শাহবাজ উদ্দিন আওয়ামী লীগের সমর্থক। ২১ নং শামসুল আলম বাবলু ও শহিদ আহমদ বাদল বিএনপি সমর্থক, বর্তমান কাউন্সিলর নিযাম উল আযীম আওয়ামী লীগ সমর্থক। ২২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন আওয়ামী লীগ সমর্থক, আশরাফুল ইসলাম বিএনপি সমর্থক ও আলী হোসেন মাহমুদ স্বতন্ত্র। ২৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বজলুল হক মন্টু ও সাইদুজ্জামান খাঁন মাতো বিএনপি সমর্থক, মাহাতাব হোসেন চৌধুরী, মইফুল ইসলাম ও মীর তৌফিক আলী আওয়ামী লীগ সমর্থক ও জহুরুল ইসলাম স্বতন্ত্র। ২৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর আলম ও আরমান আলী আওয়ামী লীগ সমর্থক, আবু তালহা মিলন বিএনপি সমর্থক, পাখি আলী ও সাইফুল ইসলাম স্বতন্ত্র। ২৫ নং ওয়ার্ডে সৈয়দ তুহিন শওকত, তরিকুল আলম পল্টু ও আখাতারুজ্জামান ট্যানি বিএনপির সমর্থক, বর্তমান কাউন্সিলর আকবর হোসেন ও সাইফুল ইসলাম আওয়ামী লীগ সমর্থক, নজরুল ইসলাম খসরু স্বতন্ত্র। ২৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মখলেসুর রহমান খলিল ও জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সমর্থক, আসলাম উদ্দীন ও মীর জাহান আলী বিএনপি সমর্থক, অন্যরা স্বতন্ত্র। ২৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব ও ইকবাল হোসেন বিএনপির সমর্থক, নুরুল হুদা সরকার ও সফিউর রহমান আওয়ামী লীগ সমর্থক; মোশারফ হোসেন শহিদ জামায়াত সমর্থক। ২৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনসার আলী ও আশরাফুল হাসান বাচ্চু বিএনপি সমর্থক, আব্বাস উদ্দীন আব্দুল্লাহ আওয়ামী লীগ সমর্থক। ২৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জাহের হোসেন সুজা আওয়ামী লীগ সমর্থক, শাহজাহান আলী ও মিজানুর রহমান বাবু বিএনপি সমর্থক, জাফর বাবু ও গিয়াস উদ্দিন জামায়াত সমর্থক। ৩০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু ও আলাউদ্দিন আওয়ামী লীগ সমর্থক, আব্দুস সামাদ জামায়াত সমর্থক ও আবু সাফাত মোঃ সায়েম মিলন ও নাজমুল হক ডিকেন বিএনপি সমর্থক।