সারাদেশে যুবদলের সমাবেশ, অনুমতি মেলেনি ঢাকায়
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৩৬
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নিঃশর্ত মুক্তি, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর যুবদলের হামিদুর রহমান হামিদ, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর ও রফিকুল আলম মজনুসহ সকল যুবদল নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং যুবদলের সাবেক সভাপতি বরকত উল্য¬াহ বুলু ও রিজভী আহমেদসহ সকল জাতীয় নেতার মুক্তির দাবীতে কেন্দ্রীয় যুবদল ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২য় দিনে সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলায় একযোগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার কর্মসূচি ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে অনুমতি না দেয়ায় তার নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব। বিবৃতিতে তারা নয়াপল্টন এলাকার অলিগলিসহ সর্বত্র পুলিশের প্রাচীর তৈরি করে সমাবেশের পথ রুদ্ধ করায় সরকারের কঠোর সমালোচনা করেন।