হরতালের আগে ফার্মগেটে বাসে আগুন

ফার্মগেটে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকালে খামারবাড়ি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে বাসে আগুন দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বিরোধী দলের আটক নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি ও সভা-সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।