কাহালুতে অনুষ্ঠিত হলো জামাই মেলা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪০
গত শুক্রবার কাহালু সদরের পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে জামাই মেলা। মেলা জামাইয়ের নামে হলেও শ্বশুর শাশুড়ী, শ্যালক-শ্যালিকাসহ অন্যান্ন আত্নীয় স্বজনের কোন কমতি ছিল না। মেলায় নাগরদোলা, চরকি খেলা, লাঠি খেলা, ঢেঁকি খেলা, থালা খেলা, পাতা খেলাসহ ছিলো বিনোদনের নানা আয়োজন। ঐতিহ্যবাহী এ মেলার খেলা দেখার জন্য ভীড় জমিয়েছিল শতশত নারী পুরুষ।