বগুড়ায় গণজাগরণ মঞ্চের মতবিনিময়
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪৩
বগুড়ায় মুক্তিযোদ্ধা-ছাত্র-যুব জনতার সঙ্গে মতবিনিময় করলেন ঢাকা গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বগুড়া গণজাগরণ মঞ্চের সমন্বয়ক মাছুদার রহমান হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্লগার মাহমুদুল হক মুন্সী বাঁধান, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল হক নাদিম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মনজুর রহমান মিঠু, জাসদ ছাত্রলীগ সহ-সভাপতি জ্যোতি বিকাশ সিকদার, ঢাকা গণজাগরণ মঞ্চের প্রতিনিধি আহসানুল আরেফিন তিতু, শামীমা সুলতানা শাওন, ইয়াছিন হাসান হিমেল, শাওন আরা নিপা, শিবলী তাসান প্রমুখ।