পাংশায় অপহূতের লাশ মিলল ৯ দিন পর
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪৩
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউপির পালের ডাঙ্গী গ্রামের মটর সাইকেল চালক শরিফুলের লাশ অপহরণের ৯ দিন পর কুষ্টিয়া জেলার খোকসা পুলিশ উদ্ধার করেছে। নিহত শরিফুল পালের মৃত হাচেন আলী মন্ডলের ছেলে। শরিষা ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান জানান, শরিফুল শান্ত-শিষ্ট প্রকৃতির। ভাড়ায় মটর সাইকেল চালাতো। এলাকায় কারও সাথে ঝগড়া-বিবাদ ছিল না।