মোরেলগঞ্জে জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৫ মে ২০১৩, ২২:৪৫
বাগেরহাটের মোরেলগঞ্জে অতিরিক্ত জোয়ারের পানিতে গতকাল শনিবার পৌর সদরসহ ১০ ইউনিয়নের প্রায় ২০ গ্রাম প্ল¬¬াবিত হয়েছে। পানিতে ¬প্লাবিত হয়ে আউশ বীজতলা, রবিশস্যসহ মত্স্য ঘেরের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। নদীর তীরবর্তী এলাকার ঘের ডুবে গিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।
পৌর সদরের রাস্তাগুলো অতিরিক্ত জোয়ারের পানিতে প্ল¬¬াবিত হওয়ায় বাজারের ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হয়। অধিকাংশ দোকানে জোয়ারের পানি ঢুকে মালামালের ক্ষতিসাধিত হয়েছে। পৌর সদরের কাপুড়িয়া পট্টি, কলেজ রোড, পুরাতন থানা এলাকা, ফেরিঘাট এলাকা, উপজেলা চত্বর, ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারে ব্যাপক এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়।