গোপালগঞ্জের ছাবিরা রউফ কলেজে সংবর্ধনা

গোপালগঞ্জ ছাবিরা রউফ কলেজ ও এম.এ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজের যৌথ উদ্যোগে এক সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এম. বদরুল আহসান। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ড. এম আজিজুর রহমান, উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি। অত্র কলেজের পক্ষ থেকে প্রফেসর ড. এম আজিজুর রহমান, উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি, প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি, প্রফেসর ড. বিলকিস আমিন হক, ডিন, স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট এ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, উত্তরা ইউনিভার্সিটি ও প্রফেসর এম. মোজাম্মেল হক, অধ্যাপক, বুয়েট-কে সংবর্ধনা জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি