মুক্তাগাছায় সাড়ে ৮ কিলোমিটার রাস্তা নির্মাণ অনিশ্চিত

বিল প্রাপ্তিতে অনিশ্চয়তা ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে ৫ বার করে টেন্ডার আহবানের পরও ঠিকাদারদের সাড়া না পাওয়ায় মুক্তাগাছায় এলজিইডি বিভাগের ৮টি প্রকল্পের বিপরীতে সাড়ে ৮ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্পগুলো হলো: বন্ধগোয়ালিয়া থেকে বনবাংলা, পৌর ঐলাকার নতুন বাজার থেকে ইটাচকি, কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি থেকে মালতিপুর, দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় থেকে চন্ডিমন্ডপ ।