আজকের এইচএসসি পরীক্ষা হবে ৩০ মে

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। আজকের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩০ মে সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে। আজ আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র এবং অর্থায়ন ও উত্পাদন এবং বিপণন প্রথম পত্র, বিকালে সমাজ বিজ্ঞান প্রথম পত্র ও সমাজ কল্যাণ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। এনিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা পেছানো হল। এর ফলে পিছিয়ে যায় ৪১টি বিষয়ের পরীক্ষা।