আজকের রাশিফল

আজ ১৩ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৬ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধবার। শুভরত্ন: পান্না ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: প্রখর বুদ্ধিবৃত্তির অধিকারী। আপনি দিলখোলা এবং বিতর্কপ্রিয়। আপনি স্পষ্টভাষী। যা বিশ্বাস করেন তাই বলেন। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার মধ্যে। যে কোন বিষয়ের খুঁটিনাটি দকি আপনি আগ্রহের সাথে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ ক্ষমতা আপনার জীবনে সাফল্যের ভিত্তি হিসাবে কাজ করতে পারে। আপনাকে আত্মসংযমী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কূটনীতিক হেনরী কিসিঞ্জার, কথাশিল্পী হেরম্যান ওক, ঐতিহাসিক ইবনে খালদুন, ক্রিস্টোফার লি, বিজ্ঞানী জন ডগলাস ককক্রফট, উর্মি রহমান, জন বার্থ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ব্যাপারে অন্য কোনো ব্যবসায়ীর সহযোগিতা পাবেন। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করবেন। মাথা ব্যথা অথবা দাঁতের কোনো সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নীতিবোধ এবং ন্যায় পরায়ণতার জন্য ক্ষতিগ্রস্ত হবেন। অপ্রিয় সত্য না বললেই ভালো করবেন। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বাস্তবকে অনুধাবন করার চেষ্টা করুন। আজ কাউকে ধার-কর্জ দেয়া ঠিক হবে না। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না, ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন, অন্যথায় অশান্তির সৃষ্টি হতে পারে। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। কোনো সন্তানের আচরণে ক্ষুব্ধ হতে পারেন। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উপার্জন প্রচেষ্টা সফল হবার সম্ভাবনা আছে। বন্ধু বা আত্মীয়দের উপর নির্ভর করা ঠিক হবে না। কনিষ্ঠজনদের কেউ শত্রুতা করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সাফল্যে আসতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কারো সাথে বিবাদে লিপ্ত হওয়া ঠিক হবে না। অহেতুক কাউকে বকাঝকা করে পড়ে অনুতপ্ত হবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। উগ্রতা পরিহার করে চলার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। রোমান্স শুভ নয়। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ সন্তানের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পুত্র-কন্যাদের কারো কর্মসংস্থান হতে পারে। নিজের ভুলের জন্য কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। ফলে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ কোনো শোক সংবাদ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি কিছুটা অশুভ হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করুন। আত্মীয় বা বন্ধুদের সহযোগিতা পাবেন। হতাশ না হলে ভালো করবেন। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। যত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজে সাফল্য আসতে পারে। পরিশ্রমের তুলনায় উপার্জন আশানুরূপ নাও হতে পারে। পরিচিত কারো দ্বারা বিকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মানসিক অস্বস্তিতে ভুগত পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সময় কিছুটা ক্লান্তিকর ও একঘেয়ে মনে হতে পারে। ধৈর্য হারাবেন না। সময় ধীরে ধীরে অনুকূল হয়ে উঠবে। রাগ ও জেদ কমাতে চেষ্টা করুন। অন্যথায় গৃহে অশান্তি দেখা দিতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ স্বামী বা স্ত্রীর অসুস্থতায় চিন্তিত হবেন। বিদ্যার্থীদের জন্য দনিটি শুভ। মেধাবী ছাত্র-ছাত্রীদের বিদেশযাত্রার প্রচেষ্টা সকল হতে পারে। ক্রীড়াবিদদের জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। ভালো কোনো চাকরির প্রস্তাব পেতে পারেন। প্রয়োজনে আজ সীমিত ঝুঁকি নিতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আজ কোনো ধরনের ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। নিজেকে নিঃসঙ্গ মনে হতে পারে। সাময়িক বিষণ্নতা কাটিয়ে উঠার চেষ্টা করুন। আত্মীয় বন্ধুদের সহযোগিতা পাবেন। স্বামী বা স্ত্রীর অনুরাগ ও সহানুভূতি আশা করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।