ভাষণ
নারীরা থেমে থাকবে না
প্রকাশ : ২৬ মে ২০১৩, ১৯:৪৬
বেইলা আবজুগ একজন বিশিষ্ট মার্কিন আইনজীবী, মানবাধিকার কর্মী এবং কংগ্রেসম্যান ছিলেন। ১৯৯৫ সালে বেইজিং সম্মেলনে নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে বেইলা আবজুগ এই বক্তৃতা প্রদান করেন
সপ্তাহ শেষে যদি আমরা দেখি সারাবিশ্বের সকল দেশের সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের করণীয় ঠিক করেছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছে তাহলে অবস্থার পরিবর্তন ঘটবেই। আমরা জীবনের বাস্তবতা উপলব্ধি করতে শুরু করেছি। আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠার দিকে ধীরে ধীরে বাস্তবসম্মতভাবে এগিয়ে চলেছি। যুদ্ধ-বিগ্রহ ও নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভালো পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছি। যুদ্ধ এক্ষেত্রে সবচেয়ে বড়ো অন্তরায় এবং তা পরিবেশকে ধ্বংস করে দেয়। পৃথিবীর শতকোটি নারী, যারা প্রান্তিক জীবনযাপন করেন এবং অশিক্ষিত তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করে যাচ্ছি। আর তা করতে সক্ষম হলে প্রায় দেড়শ কোটি নারীর জীবন বদলে যাবে। অর্থনৈতিক এবং সামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে পরিবারগুলোকে সাবলম্বী করার লক্ষ্যে কাজ করছি এবং এর মাধ্যমে নারীরা পরিবারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন। রান্নাঘরের টেবিল থেকে শান্তিচুক্তির টেবিলে আজ নারীদের স্বচ্ছন্দ পদরাচণা। আমরা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এজেন্ডা ঠিক করে এগিয়ে চলেছি। গণতন্ত্র পরিবার থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। নারীদের উন্নয়নে বেইজিং যা করেছে তাকে ‘বিপ্লব’ বলতেই হবে। এখানে নারীদের অবস্থার পরিবর্তন হয়েছে। নারী-পুরুষের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। পুরোপুরি সঠিকভাবে না হলেও বেইজিংয়ের এই প্লাটফর্ম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত শক্তিশালী একটি মঞ্চ। নারীদের অধিকার আদায়ের লক্ষ্য হবে জাতিসংঘের সকল নীতিমালা এবং লক্ষ্যের সমষ্টি। এটি একটি লক্ষ্য, যা সিভিল সোসাইটি কর্তৃক স্বীকৃতি এবং গৃহীত ও নারীদের উন্নয়নে অত্যন্ত সহায়ক। রাজনীতিতে নারীদের অবস্থান দিন দিন শক্ত হচ্ছে এবং তারা রাজনীতিকে কলুষমুক্ত করতে সক্ষমও হচ্ছে। নারী হিসেবে আমরা সকলেই জানি আমাদের অধিকার প্রতিষ্ঠা করা মুখে বলা কথার মতো এতোটা সহজ নয়। কারণ প্রতিষ্ঠান এবং মানসিকতা এতো সহজে পরিবর্তন হবে না। এখন থেকে মাত্র পাঁচ বছর আগে নারী উন্নয়নের জন্য জাতিসংঘের পরিবেশ সম্মেলনে একটি এজেন্ডা গৃহীত হয়। ডাব্লিউইডিও দেশগুলো এবং এনজিওগুলো এই কাজকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে ও সরকারগুলোকে প্রভাবিত করছে। আমরা বেইজিং ত্যাগ করার পরও নারীরা থেমে থাকবে না। বেইজিংয়ের এই সম্মেলন ও এই সংগঠনের গৃহীত এজেন্ডা এবং এই সংগঠনের শুরু হয় নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার তীব্র বাসনা থেকে। এই এজেন্ডা এখন সারাবিশ্বের সকল নারীর। এই এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারগুলোকে প্রভাবিত করতে হবে।
আমাদের কায়রো সম্মেলনের এক বছর পর সেই সময়ের ইউএনএফপিএ-এর প্রধান একটি প্রতিবেদনে দেখান যে, বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ গৃহীত এজেন্ডা বাস্তবায়নে কিছু করেনি। কিন্তু ৪৬ থেকে ৫৪টি দেশ খুব সফলভাবে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নে কাজ করেছিল। জাপান, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং যুক্তরাজ্য জানিয়েছিল যে, তারা স্বাস্থ্য এবং সামাজিক খাতগুলোতে সরকারি বরাদ্দ বৃদ্ধি করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কায়রো সম্মেলনে গৃহীত এজেন্ডাগুলো বাস্তনে তেমন কোনো পদক্ষেপই নেয়া হয়নি; রাষ্ট্র, এনজিও কিংবা নারীদের সংগঠনগুলোর পক্ষ থেকে। আরো পরে দেখা যায়, বিশ্বের মাত্র এক-তৃতীয়াংশ দেশ গৃহীত এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে বা করছে। অধিকাংশ কমিটি পারিবারিক নিরাপত্তা এবং দায়িত্ব, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে। প্রস্তাবিত অনেক পদ্ধতি, লক্ষ্য এবং ভালো পদক্ষেপ নেয়া হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আমরা যদি বিভিন্ন দেশের বাজেটের দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো— জাপান, ভারতসব বেশ কিছু দেশ শিক্ষা এবং নারীদের উন্নয়নের জন্য বরাদ্দ বৃদ্ধি করছে। আমরা সেই দিনটির জন্য অপেক্ষা করছি যেদিন বস দেশগুলো নারীদের উন্নয়নের জন্য কার্যকরী নীতিমালা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে। এই সম্মেলন শেষ করে আমরা প্রত্যেকে নিজ দেশে ফিরে গিয়ে আমাদের সরকার, এনজিও এবং নারীদের সংগঠনগুলোতে এই বার্তাই পৌঁছে দেব। পূর্বে নারীরা গৃহে বন্দী থাকতো। তারপর কলকালখানায় কাজ করতে শুরু করে। কিন্তু সেখানে তারা ন্যায্য অধিকারগুলো পেত না। যদিও এখনো কর্মক্ষেত্রে নারীরা তাদের অধিকারগুলো এবং মজুরি সঠিকবাবে পাচ্ছে না, তারপরও অবস্থার পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। আমি আশাবাদী মানুষ। আশা রাখতে চাই আমাদের এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হবে। আশা করবো আপনারা কখনো আমাদের এই কাজগুলোকে অবমূল্যায়ন করবেন না। সত্য বলতে কখনো পিছপা হবেন না এবং কখনো হাল ছেড়ে দিবেন না।