বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সেলিম রেজা। ভিসেরা প্রতিবেদন হাতে পাওয়ার কথাও বলেন তিনি।
ডা. সেলিম রেজা বলেন, ‘ভিসেরা রিপোর্টে আমরা যেটা পেয়েছি এটি তাঁর (ডা. রাজন) কার্ডিওমায়োপ্যাথি। স্বাভাবিক মৃত্যু।’
উল্লেখ্য, ১৬ মার্চ চেম্বার শেষে বাসায় ফেরার পর মারা যান ডা. রাজন কর্মকার। তিনি খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের জামাতা। তার স্ত্রীও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
দাম্পত্য কলহের অভিযোগ থাকায় তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে অভিযোগ করেন তার সহকর্মী-শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়। এ সময় তার ভিসেরা রিপোর্ট পেতে সময় লাগবে বলে জানান ডা. সেলিম রেজা।