ফোকাস

বৈরি বাতাস!

তাদের ভেতরের সম্পর্কের দূরত্বের কথা সারা বিশ্বে চাউর হয়ে গেছে। কোনো অনুষ্ঠানে এখন শাহরুখ থাকলে সালমান থাকে না। সালমান কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করলে শাহরুখ সেখানে আমন্ত্রণ পত্রই পান না। তাদের এই স্বভাব বৈরিতার শুরু মূলত একজন নারীকে কেন্দ্র করে। তার নাম ঐশ্বরিয়া। মূলত ঐশ্বরিয়ার প্রেমিক হিসেবে সালমানকে সেভাবে সাপোর্ট না দেওয়া থেকেই শুরু এই বৈরিতার। তবে গেল বছর বক্স অফিসে সালমানের যে আকাশচুম্বী রেকর্ড হয়েছে। তা নাকি এবারে ভাঙবেন শাহরুখ। সেরকমই চ্যালেঞ্জ এসেছে। দেখা যাক সময় আর সফলতার অংক কী বলে! তবে দুই খানের এই বৈরি সম্পর্ক নিয়ে বলিউড মিডিয়া একের পর এক গসিপ তৈরি করে যাবে তাতে কোনো সন্দেহ নেই।