মিউজিক স্টেশন নিয়ে ডিজে সনিকা

একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘মিউজিক স্টেশন’ নিয়ে আজ রাত ৭টা ৫০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন মারজিয়া কবীর সনিকা। সাম্প্রতিক সময়ের দেশ বিদেশের সংগীতের খোঁজ-খবর এবং টপ চার্ট নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এ ছাড়া অনুষ্ঠানটিতে দেশ বিদেশের সুন্দর সুন্দর মিউজিক ভিডিও দেখানো হয়। সনিকার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বহুগুণে। মিউজিক স্টেশন সম্পর্কে সনিকা বলেন, ‘আমার সবচাইতে পছন্দ হচ্ছে মিউজিক। আর আমি আমার ক্যারিয়ার যেহেতু শুরু করি ডিজে হিসেবে, তাই ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠানটি সংগীত রিলেটেড হওয়ায় আমার তেমন কোনো বেগ পেতে হয় না। এ ছাড়া উপস্থাপনাটাও আমি বেশ এনজয় করছি।’