ভালোবাসি গান
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২০:৫৭
জিটিভির নিয়মিত নতুন ও প্রতিভাবান কণ্ঠশিল্পীদের গানের অনুষ্ঠান ‘ভালোবাসি গান’। এতে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সংগীত প্রতিভাগুলোকে তুলে ধরা হবে। যারা দীর্ঘদিন ধরে গান করছেন কিন্তু ‘নানাবিধ কারণে টেলিভিশনের পর্দায় আসতে পারেননি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করার প্রয়াস নিয়েই এ অনুষ্ঠানটি নির্মাণ করেছে জিটিভি। তাদের সবার সামনে পরিচিত করে তোলার পাশাপাশি মিডিয়ার শিল্পী সংখ্যা বাড়ানোর জন্যই জিটিভির এই ব্যতিক্রমী আয়োজন। বড়ুয়া মোনজিত ধীমনের প্রযোজনায় এবং কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টায় জিটিভিতে প্রচারিত হচ্ছে।