মহাসেনের তাণ্ডবে নিমজ্জিত চরকাজল লঞ্চঘাটের পন্টুন
গলাচিপা (পটুয়াখালী) সংবাদাদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:১৯
মহাসেনের আঘাতে উপজেলার চরকাজল লঞ্চঘাটের পন্টুন বুড়াগৌরাঙ্গ নদীগর্ভে নিমজ্জিত হয়েছে। গত নয় দিন ধরে পন্টুনটি ডুবন্ত অবস্থায় থাকায় লঞ্চ ও ট্রলারের যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চরকাজল লঞ্চঘাট দিয়ে প্রতিদিন দুইটি দোতলা লঞ্চ, আটটি একতলা লঞ্চ ও শতাধিক ট্রলারে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে । পন্টুন না থাকায় লঞ্চ ও ট্রলার যেখানে সেখানে ভিড়ে । যাত্রীদের ঝুঁকি নিয়ে কাদা-পানি ভেঙে যাতায়াত করতে হয়। বিশেষ করে ভাটার সময় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। চরবিশ্বাস কলেজের প্রভাষক আবুল কাসেম বলেন, পন্টুন না থাকায় লঞ্চ ও ট্রলার যাত্রীরা পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই দ্রুত পন্টুনটি পুনঃস্থাপন অথবা বিকল্প পন্টুন স্থাপন করা প্রয়োজন।