ঘূর্ণিঝড়ে কাঁঠালিয়ার ২৭ শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২১
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে কাঁঠালিয়া উপজেলায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম চেঁচরী শানে এলাহী দাখিল মাদ্রাসা ও ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আওড়াবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, হেতালবুনিয়া দাখিল মাদ্রাসা, বাঁশবুনিয়া বালিকা দাখিল মাদ্রাসা, ছোনাউটা আলতাফ হোসেন বালিকা দাখিল মাদ্রাসা, মহিষকান্দি ভায়েলাবুনিয়া দাখিল মাদ্রাসা, উত্তর চেঁচরী দাখিল মাদ্রাসা, আমুয়া ঝোড়খালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমুয়া ঝোড়খালী ডি হুদা গফুরিয়া দাখিল মাদ্রাসা, নেয়ামতপুরা ফাযিল মাদ্রাসা, আমুয়া চাঁদ মিয়া ফাযিল মাদ্রসা, কাঁঠালিয়া সদর সিনিয়র মাদ্রাসা, জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসা, চেঁচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়, সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বানাই মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব কেএইচ মাধ্যমিক বিদ্যালয়, বানাই রাবেয়া বালিকা বিদ্যালয়, উত্তর চড়াইল আদর্শ দাখিল মাদ্রাসা, ঘোশেরহাট মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চেঁচরী হারেচিয়া দাখিল মাদ্রাসা, কেবিকে মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া ছোনাউটা দাখিল মাদ্রাসা ও বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান জানান, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে চেঁচরীরামপুর শানে এলাহী দাখিল মাদ্রাসা ও ছিটকি নেছারিয়া সিনিয়র মাদ্রাসার কাঠের ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।