সৈয়দপুরে থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২২
সৈয়দপুরে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকার একটি নতুন বাড়ি নির্মাণ করার সময় ওই রাইফেলটি পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, মুক্তিযুদ্ধের সময় কেউ ওই রাইফেলটি পলিথিনে মুড়িয়ে মাটিতে পুঁতে রাখে। সৈয়দপুর সার্কেলের এএসপি উজ্জল কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।