কালুখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২৫
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামে সুফিয়া বেগম (৩০) নামক এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী। এ ঘটনায় শনিবার নিহতের ঘাতক স্বামী আলম হোসেনের (৪০) বিরুদ্ধে মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জেলার কালুখালীর মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা জানিয়েছেন, আলম হোসেনের সাথে সুফিয়া বেগমের ১৫ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে ৬ বছরের সাব্বির সেখ ও ১০ বছরের সোহেল সেখ নামক দু’শিশু সন্তান রয়েছে।