কালীগঞ্জে সন্ত্রাসী বাহিনী প্রধান সোনা গ্রেফতার
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২৫
কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় বাহিনী প্রধান ইমরান হোসেন সোনাকে (র্যাব) আটক করেছে। আটক সোনা কালীগঞ্জ উপজেলার সুবর্ণাসরা গ্রামের মওলা বক্সের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলা আছে বলে র্যাব জানায়। আটক সোনা সম্প্রতি কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় নিহত আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ হত্যা মামলার আসামি হিসাবে উচ্চ আদালত থেকে জামিনে আছে। বাহিনী প্রধান সোনাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য র্যাব শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বলে ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান। এলাকাবাসী জানায় সোনা শরিফুল বাহিনী এক সময় বারবাজার এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সে পাখির মত মানুষ গুলি করতো।