ডিআরইউ’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫১
জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে পতাকা উত্তোলন শেষে কবুতর ও বেলুন ওড়ানো হয়। পরে ডিআরইউ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ডিআরইউ সাবেক সভাপতি শাজাহান সরদার, শফিকুল করিম সাবু, সাবেক সাধারণ সম্পাদক মোহিতুল ইসলাম রাজু, মনির হোসেন লিটন, সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ ডিআরইউর প্রায় অর্ধশত সদস্য ছিলেন। পরে কেক কাটা হয়। সন্ধ্যায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ডিআরইউ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।