শিবিরের তিন নেতা বোমাসহ গ্রেফতার
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫২
রাজধানীতে র্যাবের হাতে বোমাসহ শিবিরের তিন নেতা গ্রেফতার হয়েছেন। এরা হলেন শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সহকারী সম্পাদক সদরুল ইসলাম ও কামরুল ইসলাম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০টি ককটেল ও প্রচারপত্র।
র্যাব-৩ এর অধিনায়ক মল্লিক ফকরুল ইসলাম জানান, শনিবার রাতে গোপীবাগের একটি বাসা থেকে শিবিরের এই তিন নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আরাফাতের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।