বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ ঢাকার সভা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫২
বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ ঢাকা আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী ও সাভার ভবন ধসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল সম্প্রতি ক্যাপ্টেন (অব.) জামিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত ভাষণে নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল যুগসন্ধিক্ষণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেরণা আমাদের পাথেয় হিসাবে কাজ করবে একথা উল্লেখ করেন এবং সাভারে ভবন ধসে নিহতদের পরিবারকে ও আহতদের সাহায্যার্থ সমিতির পক্ষ থেকে অনুদান প্রদানের ঘোষণা দেন। সভায় বৃহত্তর ময়মনসিংহকে অবিলম্বে বিভাগ ঘোষণার জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক শফি কামাল।
সভায় আরো বক্তব্য রাখেন ফেরদৌসী রহমান কুসুম, মহাসচিব জাহাঙ্গীর আলম, ইঞ্জি. আলহাজ্ব সাইদুর রহমান ডেপুটি, অধ্যাপক আকবর সিরাজী, কবি এমদাদ খান, আ. কুদ্দুস খান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, কৃষিবিদ রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, ড. মীর হায়দার আলী, অধ্যক্ষ শফি খন্দকার, মীর জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম মন্ডল, গোলাম কিবরিয়া প্রমুখ।
সভাশেষে সাভার ভবন ধসে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি