মে ধা বী মু খ
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫৭
মার্জিয়া ইয়াছমিন
মার্জিয়া ইয়াছমিন এসএসসি পরীক্ষায় ঢাকার বেরাইদ রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে সফর আলী ও সুলেখা বেগমের কন্যা।
জুয়েল আমিন
জুয়েল আমিন এসএসসি পরীক্ষায় ঢাকার বেরাইদ মুসলিম হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মো. সলিমুল্লাহ ও আনোয়ারা বেগমের পুত্র।
তাহমিনা ইয়াছমিন
তাহমিনা ইয়াছমিন ২০১৩ সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় বেরাইদ রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে কামাল হোসেন ও শাহনাজ পারভীনের কন্যা। তাহমিনা সকলের দোয়াপ্রার্থী।
মোঃ সাঈদুর রহমান
মোঃ সাঈদুর রহমান দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা জসিমউদ্দীন এবং মাতা মাহমুদা বেগম গৃহিণী।
জাকিয়া সুলতানা
জাকিয়া সুলতানা দাউদকান্দির নৈয়াইর ড. খন্দকার মোশাররফ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা জাকির হোসেন এবং মাতা জাহিদা আক্তার গৃহিণী।
ফাখরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে ফাখরুল ইসলাম এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আব্দুল লতিফ রাণীহাটি মহাবিদ্যালয়ের প্রভাসক এবং মা জাহিরুন নেসা গৃহিণী।
আফিয়া জারিন নূহতাজ
এসএসসি পরীক্ষায় আফিয়া জারিন নূহতাজ মাহিন চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা কামালউদ্দিন একজন ব্যবসায়ী ও মা ফরিদা ইয়াসমিন গৃহিণী।
ইসাত আহমেদ শুভ
ইসাত আহমেদ শুভ দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা দেলোয়ার হোসেন চাকরিজীবী এবং মা ইসরাত জাহান গৃহিণী।
তানিয়া সুলতানা তুলি
তানিয়া সুলতানা তুলি এসএসসি পরীক্ষায় ঘাটাইল ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ নূরুল ইসলাম, মা নাসরিন সুলতানা।