টাঙ্গাইলে দুর্ঘটনায় ভাসানী ভার্সিটির মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২২:২৬
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া তাসনিম আইভি (সিপি-১৩০১১) অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে শান্তিকুঞ্জ মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। তিনি ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ছাত্রী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সুমাইয়া বিশ্ববিদ্যালয় নিকটবর্তী ফাতেমা ছাত্রীনিবাস থেকে তার বান্ধবিকে নিয়ে কেনাকাটার জন্য টাঙ্গাইল শহরে এসেছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের ব্যাংকার গোলাম মোস্তফার মেয়ে।