ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

শুক্রবার ঢাবি টি.এস.সিতে মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় মো. আরাফাতুল ইসলাম সভাপতি, মো. তাওয়াব হোসেন সজিব সাধারণ সম্পাদক ও মো. জাহিদুল হক জীবন সাংগঠনিক সম্পাদক হন। প্রধান নির্বাচন কমিশনার মো. ইমরান কবির। প্রধান অতিথি ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. এম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাবি শিক্ষিকা ড. তামান্না হাওলাদার। উপস্থিত ছিলেন এবি এম হুমায়ুন কবির, আতিকুর রহমান টুলু, গিয়াস উদ্দিন শিকদার বাচ্চু, শাহাজালাল মধু, সাব্বির আহাম্মদ, আমজাদ হোসেন, এ্যাড. নজরুল ইসলাম, এ্যাড. এনামুল ইসলাম রুবেল। -প্রেস বিজ্ঞপ্তি