ইত্তেফাকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল আলমের ইন্তেকাল
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২২:২৮
দৈনিক ইত্তেফাকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল আলম (৭৮) গত বৃহ-স্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। গোপীবাগ জামে মসজিদে গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে খিলগাঁও কবরস্থানে তাকে দাফন করা হয়। দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়, ডিইউজে ইত্তেফাক ইউনিটের ইউনিট চিফ আবুল খায়ের ও খন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মো. গোলাম সরোয়ার আজাদ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।