রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. আবদুল জব্বার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পূর্ব আবদুল্লাহপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার (৭০) গতকাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।