মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির কাশিমপুর কারাগারে আত্মহত্যা

গাজীপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে রজব আলী (৩১) নামের এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে গাজীপুর সদর হাসপাতালের মর্গে তার ময়না তদন্ত সম্পন্ন করা হয়। মৃত রজব আলী নাটোর জেলার লালপুর থানার মনিহারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নাটোর জেলার নারী-শিশু নির্যাতন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। কারাগার সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কয়েদি রজব আলী কারা অভ্যন্তরে তার রুমে জানালার সঙ্গে কয়েদির পোশাকের সাথে ব্যবহূত গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাত্ক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে ও পরে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।