১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঈমানী আন্দোলন চলবে

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতৃবৃন্দ গতকাল রবিবার এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি একশ্রেণীর হলুদ মিডিয়া হেফাজত সম্পর্কে অপপ্রচার ও মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপকৌশলে নেমেছে। তারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে চলমান ঈমানী আন্দোলনকে স্তব্ধ করতে চায়। বাংলাদেশের ইতিহাসে শাপলা চত্বরের জঘন্যতম গণহত্যার খলনায়কদের বাঁচাতে চায়। তাদের মনে রাখা উচিত, হেফাজতে ইসলাম যে ১৩ দফার ঈমানী দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছিল, তা থেকে তারা একচুলও পিছু হটেনি, দাবি আদায়ের আন্দোলনে পরিস্থিতির চাহিদানুযায়ী কৌশল অবলম্বন করেছে। বাংলার জমিনে নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তির আইনসহ ১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, ঢাকা মহানগর আহবায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব প্রমুখ।