আজ বগুড়ায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:১৮
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ সোমবার বগুড়া জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বগুড়া জেলা বিএনপি । গতকাল রবিবার বেলা সাড়ে ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভায় এই হরতাল আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির বগুড়া জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোমবার হরতাল পালনের জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।