আজকের রাশিফল

২৮ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ১৪ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা: ১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: পান্না ও চুন্নি। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, অস্থির ও চঞ্চল। আপনি ভদ্র হলেও সহজে ক্ষুব্ধ হন। সহানুভূতিশীল প্রশংসা সহজেই আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আপনি সব সময়ই ব্যস্ত থাকতে চান যুক্তিবাদ ও বিশ্লেষণী ক্ষমতার সাথে আপনার আছে স্মরণশক্তি। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং চাটুকারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আয়ান ফ্লেমির, সানড্রা লক, জ্যোতিষী ইউলিয়াম লিলি, ক্যারল বেকার, কাজী আবিদ, চিন্ময় মুত্সুদ্দী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। পুরস্কুত হবার যোগ আছে। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়, বেকারদের কাজে সুযোগ সৃষ্টি হতে পারে। জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরীজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। পাওনা টাকা আংশিক আদায় হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। বিদেশ যাত্রা শুভ নয়। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ শরীর ভালো যাবে না। সময় মত কাজ শেষ করা কঠিন হবে। প্রাপ্তি বিলম্বিত হতে পারে। বিপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশির সাথে বাদানুবাদ হতে পারে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আমদানি রফতানি ব্যবসায় সক্ষম হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ সামগ্রিক ভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। আয় বৃদ্ধির চেষ্টা জোরদার করুন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। প্রেমঘটিত বিয়ের ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক হবে না। এ ব্যাপারে উভয়ে আরো চিন্তাভাবনা করুন। প্রবাসী আপনজনদের সংবাদ পেতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। সময় অনুকূল থাকবে। আজ ভালো কোনো সুযোগ আসতে পারে। উচ্চপদস্থ চাকরিদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। কৌশলে কাজ হাসিলের চেষ্টা করুন। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো বা আত্মীয়র সাথে দেখা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক কিছুটা ব্যয় ব্যয়হুল হতে পারে। সন্তানের শিক্ষার ব্যাপারে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যস্ততা কমাতে চেষ্টা করুন। অতিরিক্ত ব্যস্ততার জন্য কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। সামাজিক অশান্তি কেটে যাবে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। বিক্রয় বাণিজ্যে খুব একটা লাভবান নাও হতে পারেন। পাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। শেয়ার ব্যবসায়ীদেরকে চিন্তাভাবনা করে বিনিয়োগ করতে হবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ নতুন কোনো কাজ হাতে আসতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে শেষ পর্যন্ত আপনি সফল হবেন। আর্থিক দিক ভালো যাবে। বিপরীত লিঙ্গের কারো প্রতি তীব্র আকর্ষণ বোধ করতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শত্রু বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। অহেতুক কাউকে সন্দেহ করা ঠিক হবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। শরীর ভোলো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মন ভালো থাকবে না। বয়স্কদেরকে সতর্ক থাকতে হবে। শরীর ভালো যাবে না। অস্ত্রপচার অথবা অন্য কোনো কারণে শরীর থেকে রক্তপাত হতে পারে। পাওনা টাকা কিছুটা আদায় হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।