গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

সচরাচর আমরা যে ধরনের ফ্লোর ল্যাম্প বা মাটিতে রাখা ল্যাম্পশেড দেখে থাকি সম্প্রতি তার চাইতে বহুগুণ বড় এক ফ্লোরল্যাম্প বানিয়েই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন নরওয়ের দুই অধিবাসী ফ্রেডরিক র্যাডাম ও মার্টিন র্যাডাম। সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে এই জুটি যে ফ্লোরল্যাম্পটি প্রদর্শন করেন সেটির উচ্চতা ছিল ৯.১৬ মিটার বা ৩০ ফুট। আর এর শেড বা ঝালর হিসেবে ব্যবহূত গোলাকার অংশটির পরিধি ছিল ৩.৯৮ মিটার বা ১৩ ফুট। মজার বিষয় হলো, শীতপ্রধান দেশ হওয়ায় বিশালাকৃতির এই ফ্লোরল্যাম্পটির নিচের অংশে ফ্রেডরিক ও মার্টিন এমন কিছু আসন যুক্ত করেন যে আসনগুলো ফ্লোরল্যাম্পের নিচে বসা অতিথিদেরকে উত্তাপ দিতে সক্ষম।