অনেকদিন পর মাকে নিয়ে জেমস
প্রকাশ : ২৭ মে ২০১৩, ১৯:২৮
কোনো কিছু হলেই একটি উপলক্ষে তৈরি করতে বরাবরই পারদর্শী চ্যানেল আই। যেকোনো কিছুর বেশ ঘটা করে উপস্থাপনার মুন্সিয়ানাও জানা এই চ্যানেলটির। আজ নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এক মঞ্চে দেশবরেণ্য শিল্পীরা একসাথে মা’কে নিয়ে নিজেদের গাওয়া গান গাইবেন। এর ভেতরে জেমস অনেকদিন পর কোনো টিভি চ্যানেলের জন্য এই গানটি আলাদাভাবে গাইছেন। এ ছাড়া গাইবেন খুরশীদ আলম, সাদী মহম্মদ, ফকির আলমগীরসহ একাধিক ক্ষুদে ও সেরা কণ্ঠের শিল্পীরা।
উল্লেখ্য, ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় মাতৃত্ব নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করে আসছে চ্যানেল আই। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন।