ভালোবাসার চতুষ্কোণ

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’র দ্বিতীয় পর্ব। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন—শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন—অপূর্ব, জাকিয়া বারী মম, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাব্বির, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, খালেকুজ্জামান, বকুল প্রমুখ। ‘তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প। ঘটনা অথবা চরিত্রের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত এই তিনটি গল্প পাশাপাশি চলতে থাকে। চতুর্ভূজের তিন কোণে অবস্থিত তিনটি গল্পের মানুষগুলো আরও একটি সূত্রে পরস্পরের সাথে গাঁথা-নিয়তি অথবা ডেস্টিনি, যা চতুর্ভূজের অপর কোণে থেকে বদলে দেয়, দূরে ঠেলে দেয়, আবার কাছে নিয়ে আসে ভালোবাসার সূতোয় গাঁথা মানুষদের।’