আয়োজনে আমন্ত্রণ

জিটিভিতে চলছে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণ’। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারা দেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়ীক ঘটনাবলিসহ নানাবিধ বিষয়। পাশাপশি জিটিভির প্রতিদিনকার অনুষ্ঠান মালা দর্শদের জানানো হয়। এলিনার উপস্থাপনায় ও সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হয়।