গোবিন্দগঞ্জে হুইল
চেয়ার বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২০:৩২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে গত রবিবার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেয়ার বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকৌশলী আহসান কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান জানান- প্রথম দফায় ৮টি হুইল চেয়ার বিতরণ করা হলেও পর্যায়ক্রমে আরো হুইল চেয়ার বিতরণ করা হবে।